সিরাজগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জ পৌর এলাকায় গোলাম মোস্তফা (৪৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ অক্টোবর) সকালে পৌরসভার রানিগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা সদরের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি রানিগ্রাম মধ্যপাড়া মহল্লার মৃত হাতেম আলীর ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, প্রতিদিনের মতো ভোরে হাঁটতে বের হন গোলাম মোস্তফা। হাঁটা শেষ হলে সকাল ৯টার দিকে তিনি রানিগ্রাম বাজার এলাকায় একটি চায়ের দোকানে বসেন।
এসময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত গোলাম মোস্তফার ওপর অতর্কিত হামলা চালায় এবং উপর্যুপরি কুপিয়ে তাকে ফেলে রেখে যায়।
পরে গোলাম মোস্তফাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed