তাহিরপুরে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুরে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্র তার বাবা মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত ছাত্রের নাম জিয়াউল হক (১২)।
সে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের নালের বন্ধ গ্রামের তাজুল ইসলামের ছেলে এবং কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঠিকমত পড়াশুনা করতে সোমবার সন্ধ্যায় জিয়াউলের মা-বাবা তাকে বকাবকি করেন। এতে সে অভিমানে টেবিলের উপর বই খাতা রেখে ঘর থেকে বের হয়ে যায়।
পরে রাত সাড়ে ১০টার দিকে পরিবারের লোকজন জিয়াউল হককে বসত বাড়ির সামনে গরুর গোয়াল ঘরে ধর্ণায় গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
তারা বিষয়টি থানায় জানালে মঙ্গলবার সকালে পুলিশ নিহতর লাশ উদ্ধার করে সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়।
তাহিরপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান হাওলাদার বলেন, নিহত স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।
Related News
তাহিরপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে আটকে যৌন হয়রানির অভিযোগ
বিশেষ সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরে এক কলেজছাত্রীকে বাসায় ডেকে নিয়ে কক্ষে তালাবদ্ধ করে যৌন হয়রানির অভিযোগRead More
স্ত্রীর আত্মহত্যার পর ছাতকে বিষপানে তরুণের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকের মঈনপুর গ্রামে স্ত্রীর আত্মহত্যার ১১ দিনের মাথায় বিষপানে আত্মহত্যা করেছেনRead More



Comments are Closed