Main Menu

টুকেরবাজারে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার টুকেরবাজারে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে নোয়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বেলাল মিয়া (২৮)। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

এব্যাপারে জালালাবাদ থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ৩৬, তারিখ ২৯-৯-১৮। এসএমপির জালালাবাদ থানার ওসি মো.শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জালালাবাদ থানা সূত্রে জানা যায়, নিহতের ছোটভাই তারেক (১৪) ফলের ব্যবসা করে। শনিবার দুপুরের দিকে সে ফল বিক্রি করে বাড়িতে এসে দেখে বড় ভাই (নিহত) বেলাল তার বড় বোনকে মারছে। এতে ছোট ভাই বড় ভাইকে আটকাতে গেলে তার সাথে কথা কাটাকটি হয়। ঘটনার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছোটভাই তারেক ঘর থাকা তরকারি কাটার বটি দিয়ে বড়ভাই বেলালকে কোপ দেয়। পরে তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

Share





Related News

Comments are Closed