শাবিপ্রবি চোখ ফিল্ম’র নতুন কমিটি গঠন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসিফ জামিল ও সাধারণ সম্পাদক হয়েছেন জিইই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী জোহায়ের আবতাহী।
শনিবার (২৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ‘একাডেমিক ভবন এ’র ১২৯ নাম্বার রুমে সংগঠনটির ১৬তম কার্যকরী কমিটির সভাপতি তুহিন ত্রিপুরা সভাপতিত্বে নতুন এই কার্যকরী কমিটির ঘোষণা দেন জাহিদুল ইসলাম জেনিস। এসময় সংগঠনটির উপদেষ্টামন্ডলী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি গণিত বিভাগের তন্ময় রায়, সমাজকর্ম বিভাগের সাদিয়া রিতু, সহ সাধারণ সম্পাদক গণিত বিভাগের সৈয়দ তাওসীফ তানজিমুল হক, সাংগঠনিক সম্পাদক পদার্থবিজ্ঞান বিভাগের নাজমুল আহসান সিফাত, সহ সাংগঠনিক সম্পাদক গনিত বিভাগের আব্দুর রহমান রিফাত, কোষাধ্যক্ষ সমাজবিজ্ঞান বিভাগের সান্না সুলতানা, সহ কোষাধ্যক্ষ পদার্থবিজ্ঞান বিভাগের জাহিদ ফাতিন, প্রোডাকশন সেক্রেটারি সমাজবিজ্ঞান বিভাগের ফাহিম আল হৃদয়, প্রচার সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নজরুল ইসলাম, ভিজুয়াল এন্ড গ্রাফিক্স সেক্রেটারি একই বিভাগের প্রকাশ সিং, আর্কাইভ এন্ড অফিস সেক্রেটারি গণিত বিভাগের আবু যর গিফারি।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন আতিকুল আমিন, আশফাক শাফিন, মাহিন শাহরিয়ার, ইমরান বিন আব্দুল খালিক, অলোক দেবনাথ, আকরাম হোসাইন, অভিরুপ দেব রায়, ভিরাট রিফাত, আল আমিন, প্রবাল বড়ুয়া, শাহরিয়ার মানিক আকাশ, আল আমিন। জ্যেষ্ঠ কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন তুহিন ত্রিপুরা, মোশারফ লিমন, শোয়াইব তানিম, নিলাদ্রী দেব, জাহিদুল ইসলাম জেনিস।
Related News
সিলেটে পৌঁছেছে সৌদিতে নিহত দুই প্রবাসীর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ওRead More
সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ১৬৮ বোতল মদ, দুটি এয়ারগান,Read More



Comments are Closed