মোগলাবাজারে প্রবাসীর বাড়িতে নারী হত্যায় গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের হরগৌরী এলাকায় আমেরিকা প্রবাসীর বাড়ির কেয়ারটেকার আছিয়া বেগম (৪০) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রযুক্তির সহায়তায় রোববার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মোগলাবাজার থানার রাঘবপুর গ্রামের নুনু মিয়ার ছেলে আব্দুল বাছিত (২০), তুরুকখলা গ্রামের আকবর আলীর ছেলে আব্দুল্লাহ আল মাহাদী (১৮) এবং বিন্নাকান্দি গ্রামের মৃত ইনসান আলীর ছেলে কামিল আহমদ তাজমুল (১৭)।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তিনজনই ওই বাড়িতে ডাকাতির পর আছিয়া বেগমকে হত্যার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে দস্যুতার লুন্ঠিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে আসামীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক লিপিবদ্ধ করার আবেদন করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় হরগৌরী গ্রামের আমেরিকা প্রবাসী জনৈক আবু বক্করের বাড়িতে প্রবেশ করে কেয়ারটেকার আছিয়া বেগমকে হত্যা করে অনুমান ২০ হাজার ২০০ টাকার মালামাল লুন্ঠন করে নিয়ে যায়। এ ব্যাপারে মোগলাবাজার থানার মামলা নং-০৮ তারিখ-২৪/০৯/২০১৮খ্রিঃ ধারা-৩৯৪/৩০২ পেনাল কোড রুজু করা হয়।
Related News
সিলেট সীমান্তে নিখোঁজ বিএসএফ সদস্যকে উদ্ধার করল বিজিবি
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের আসাম সীমান্তে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বিএসএফ-এর এক সদস্যকেRead More
সিলেট সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ৮৪ হাজার টাকারRead More



Comments are Closed