সিলেটে বিশ্ব পর্যটন দিবস পালিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান বলেছেন সিলেটের পর্যটন নিয়ে সরকার সব সময় আন্তরিক । ইতি মধ্যে সিলেটের পর্যটনকে প্রকৃতি কন্যা হিসাবে ব্রান্ডি করা হয়েছে । এ নিয়ে জেলা প্রশাসন সিলেটে ব্যাপক কাজ করে যাচ্ছে । আমরা লিফলেট এবং বই তৈরী করেছি । অচিরেই সব পর্যটন কেন্দ্রে ওয়াশ ব্যাক নির্মান হবে। তিনি আরো বলেন শুধু সরকার নয় স্থানীয় ব্যবসায়ীদের এ বিষয়ে এগিয়ে আসতে হবে । ট্যুর অপারেটর এবং ক্লাব সংগঠনকে আরো দক্ষতা অর্জন করতে হবে । তবেই সিলেটের পর্যটন এগিয়ে যাবে ।
তিনি বৃহস্পতিবার বিশ্ব পর্যটন দিবস ’১৮ উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও পর্যটন করপোরেশন সিলেটের যৌথ উদ্যেগে আয়োজিত র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সন্দীপ কুমার সিংহের সভাপতিত্বে পর্যটন করপোরেশন সিলেটের ব্যবস্থাপক জাহিদ হোসেন ও সিলেট ট্যুরিজম ক্লাবের সভাপতি সাংবাদিক হুমায়ুন কবির লিটনের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আবু শাহেদ মোহাম্মদ শহিদুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোশারফ হোসেন, পরিদর্শক আব্দুন নুর, আটাব সিলেটের সভাপতি আব্দুর জব্বার জলিল, সাংবাদিক আফতাব চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, সাঈদ চৌধুরী।
র্যালী এবং আলোচনা সভায় সহযোগিতায় ছিল আটাব সিলেট, সিলেট ট্যুরিজম ক্লাব, সিলেট ট্যুরিস্ট ক্লাব, এমসি কলেজ ট্যুুরিস্ট ক্লাব, শাহজালাল ট্যুরিস্ট সোসাইটি, সিলেট ট্যুরিস্ট সোসাইটির ও সিলেট বাংলা ট্যুরস।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed