Main Menu

ফায়ারিং অনুশীলনে নৌবাহিনীর ২ কর্মকর্তার মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: টেস্ট ফায়ারিংয়ের সময় বঙ্গোপসাগরে কার্তুজ বিস্ফোরণে নৌবাহিনীর দুই কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন জুনিয়র কমিশন অফিসার বলে জানা গেলেও নাম জানা যায়নি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর বরাত দিয়ে একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। তবে নৌ বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

আইএসপিআর এর বরাতে দিয়ে গণমাধ্যমগুলো জানায়, নৌবাহিনীর একটি জাহাজ গভীর সাগরে নিয়ে ফায়ারিং অনুশীলন করছিলেন নৌ সদস্যরা। অনুশীলনের সময় দু’টি কার্তুজে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের নৌবাহিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রামের পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) গাজী ফজলুল আজীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। ওসি জানান, বিস্তারিত জানতে কিছুটা সময় লাগবে।

Share





Related News

Comments are Closed