নরসিংদীতে ২ ভাইকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর উপজেলায় দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নজরপুর ইউনিয়নের জামাইল্ল্যাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালিয়াকান্দি গ্রামের কবির হোসেনের ছেলে মো. অলিউল্লাহ মিয়া (২৫) ও মো. খলিল উল্লাহ (২২)।
করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসেম মজুমদার নিহতদের বাবা কবির হোসেনের বরাত দিয়ে জানান, দুপুর ১২টার পর অলিউল্লাহ ও খলিল উল্লাহ বাড়ি থেকে বের হয়ে যায়। বিকেল সাড়ে ৫টার দিকে জামালিয়াকান্দি এলাকার একটি বিলের মধ্যে তাদের রক্তাক্ত লাশ পড়ে থাকার খবর পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করছে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নরসিংদীর দূর্গম চরাঞ্চলে নজরপুর ইউনিয়নের জামালিয়াকান্দি গ্রামে মাদক ব্যবসাকে কেন্দ্র করে নিহতের চাচাতো মামা রাশেদের সঙ্গে তাদের দ্বন্ধ ছিল। এরই মধ্যে একটি মামলায় জেলে চলে যায় নিহত খলিল। গত রবিবার জামিনে বের হয়ে আসে খলিল। দ্বন্ধের জের ধরে বুধবার দুপুরে খলিল ও তার ভাই অলিউল্লাহ মামা রাশেদের বাড়িতে গিয়ে মারপিট করেন।
এতে ক্ষিপ্ত হয়ে রাশেদ ও তার ভাই খোরশেদ নিহত খলিল মিয়া ও তার ছোট ভাই অলিউল্লাহর উপর হামলা চালায়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে জামালিয়াকান্দি এলাকার একটি বিলের মধ্যে তাদের রক্তাক্ত লাশ পড়ে থাকার খবর পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে।
নজরপুর ইউপি চেয়ারম্যান বাদল সরকার হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই ছেলেকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন তার বাবা কবির মিয়া। এসময় দ্রুত পুলিশকে খবর দেয়ার জন্য অনুরোধ করেন তিনি।’
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত খলিলের বিরুদ্ধে ৫টি ও তার ভাইয়ের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। গত কয়েকদিন আগে খলিল জেল থেকে বের হয়। নিহতদের লাশ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।’
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed