আলী আহমদকে কারাগারে প্রেরণে বিএনপি মহাসচিবের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৫ সেপ্টেম্বর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার ফ্যাসিবাদী আচরণে আশ্রয় নিয়ে দেশকে এক ভয়াবহ অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, মানুষের ভোটের অধিকারকে তুচ্ছ জ্ঞান এবং গণতান্ত্রিক অধিকারের প্রতি তাদের অগ্রাহ্যের কারনে সমগ্র দেশটাই এখন বন্দীশালায় পরিণত হয়েছে। পাইকারীভাবে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদেরকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের করা হচ্ছে, কারান্তরীণ করা হচ্ছে। ভূয়া, বানোয়াট ও সাজানো মামলায় সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমেদ এর জামিন বাতিল করে কারাগারে প্রেরণ বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের ধারাবাহিক অপকর্ম থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি গণবিরোধী সরকারের চলমান দমন নীতিরই ধারাবাহিকতা। তিনি বলেন, বর্তমান সরকারকে তাদের সকল অপকর্ম ও দুঃশাসনের জন্য জনগণের নিকট জবাবদিহি করার সময় অত্যাসন্ন।
বিএনপি মহাসচিব অবিলম্বে সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed