Main Menu

বিয়ানীবাজারে দুই শিবির নেতা গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে ছাত্র শিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে পৌরসভার পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা থাকার বিষয়টি জানিয়েছেন ওসি অবনী শংকর কর।

জানা যায়, বিয়ানীবাজার কামিল মাদ্রাসা ছাত্র সংসদের সাবেক ভিপি ও ছাত্র শিবিরের সাবেক নেতা মিজানুর রহমানকে পৌরসভার সুপাতলা এবং বিয়ানীবাজার পৌর ছাত্র শিবিরের সভাপতি রাসেল আহমদকে পৌরসভার শ্রীধরা এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, গ্রেপ্তারকৃতরা থানার একাধিক মামলার আসামী। তারা দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। তাদের গ্রেপ্তার করতে আমরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছি। মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Share





Related News

Comments are Closed