হেমন্ত মুখোপাধ্যায়ের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: আজ ২৬ সেপ্টেম্বর, খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক ও প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায়- এর ২৯তম মৃতুবার্ষিকী। ১৯৮৯ সালের এই দিনে কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি।
কিংবদন্তি এই সুরস্রষ্টা বাংলা ও হিন্দি গানের দর্শক-শ্রোতার কাছে সমান জনপ্রিয় ছিলেন। জীবদ্দশায় প্রায় দু’হাজারের বেশি মৌলিক গান গেয়েছেন তিনি। মিষ্টি ও সুরেলা কণ্ঠের জন্য আজও দর্শকের হৃদয় ছুঁয়ে যায় তার রেখে যাওয়া গানগুলো।
গান গাওয়ার ‘অপরাধে’ স্কুল থেকে বিতাড়িত হয়েছিলেন যে দশম শ্রেণির ছাত্র, পরবর্তিতে তিনিই ভারতবিখ্যাত সংগীতশিল্পী হেমন্তকুমার।
হেমন্ত মুখোপাধ্যায়ের অসংখ্য গানের মধ্যে জনপ্রিয় কিছু গান:
“পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হবো”
“ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে”
“আয় খুকু আয়,আয় খুকু আয়”
“মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে”
“ও আকাশ প্রদীপ জ্বেলোনা, ও বাতাস আঁখি মেলোনা”
“আমি দূর হতে তোমারেই দেখেছি,আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি”
“এই রাত তোমার আমার, ঐ চাঁদ তোমার আমার…শুধু দুজনে”
“মেঘ কালো, আঁধার কালো, আর কলঙ্ক যে কালো”
“রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে”।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed