Main Menu

সিলেটে ভারত-বাংলাদেশ যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভারত-বাংলাদেশ যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক সিলেটে অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ঢাকা এবং দিল্লীতেই এর আগের বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছে। তবে, এবার বৈঠকের ভেন্যু ঢাকা থেকে সরিয়ে সিলেটে স্থানান্তর করা হয়েছে।

সোমবার বিকাল ৩টা থেকে নগরীর উপশহরস্থ রোজভিউ হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বৈঠক চলে। বৈঠকে উঠে ফাইন্ডিংসমূহ নিয়ে মঙ্গলবার একই স্থানে দুই দেশের বিদ্যুত সচিবের নেতৃত্বে অনুষ্ঠেয় স্টিয়ারিং বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুত উন্নয়ন বোর্ডের পরিচালক (পাবলিক রিলেশন্স) সাইফুল হাসান।

তিনি আরো জানান, সোমবার ভারত বাংলাদেশ যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের বিদ্যুত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পর্যায়ের দুজন কর্মকর্তা নেতৃত্ব দেন। স্টিয়ারিং কমিটির বৈঠকের পর মঙ্গলবার সকালে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করা হবে।

বৈঠকে উপস্থিত বিদ্যুত উন্নয়ন বোর্ড, সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী সরদার আযম মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

এদিকে, স্টিয়ারিং কমিটির বৈঠকে যোগ দিতে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা সীমান্ত দিয়ে ভারতের বিদ্যুত সচিব অজয় কুমার বালার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার সকাল ১১টায় বাংলাদেশে আসেন বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর পর জানিয়েছেন।

অন্যদিকে, ঢাকা থেকে বিদ্যুত সচিব ড. আহমদ কায়কাউসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিলেট এসেছেন। এছাড়াও ভারত থেকে প্রতিনিধি দলের আরও কয়েকজন সদস্য ঢাকা হয়ে সিলেট এসেছেন।

Share





Related News

Comments are Closed