সিলেটে মাছের পেটে ৬১৪ পিস ইয়াবা, আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বন্দরবাজার থেকে মাছের পেট কেটে ৬১৪ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। একইসাথে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে আব্দুল খালিক নামের এক মাদক বিক্রেতাকে আটক করা করেছে র্যাব।
সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে তাকে আটক করা হয়। তার বাড়ি গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান জানান, আটক ব্যাক্তি জকিগঞ্জ থেকে বিক্রির জন্য মাছের পেটে ভরে ইয়াবা নিয়ে সিলেটে এসেছিলেন। তাকে আটকের পর মাছের পেট কেটে ৬১৪ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটক আব্দুল খালিক পেশাদার মাদক ব্যবসায়ী কিনা, তা জানতে তদন্ত চলছে।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed