চট্রগ্রামে দুই কিশোরীকে গণধর্ষণ, আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে দুই কিশোরীকে আটকে রেখে একটি বহুতল ভবনের ছাদে নিয়ে গণধর্ষণ করেছেন আট ব্যক্তি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর নিউমার্কেট এলাকার জলসা মার্কেটের নবম তলার ছাদে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
গ্রেপ্তারকৃতরা হলেন— আবদুল আউয়াল ওরফে ডালিম (৩০), ফারুক (২৭), কবির (২৭), জাহাঙ্গীর আলম (২৪), বাবলু (২৮), সেলিম (৩৫)।
ওসি মোহাম্মদ মহসীন জানান, ধর্ষণের শিকার দুই কিশোরীর মধ্যে একজন জলসা মার্কেটে চাকরি করতো। একই মার্কেটের পঞ্চম তলার জয়ন্তী বোরকা হাউসের মালিক রাশেদ ওই কিশোরীকে তার দোকানে কাজ করার জন্য একজন কর্মচারী লাগবে বললে রবিবার দুপুর ২টার দিকে সে তার এক বান্ধবীকে নিয়ে সেখানে যায়।
পরে দোকানের একজনের মোবাইল হারিয়ে গেছে অভিযোগ এনে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করার নাম করে দুই কিশোরীকে মার্কেটের নবম তলার ছাদে নিয়ে যায় তারা। এরপর আটজন পালাক্রমে দুই কিশোরীকে ধর্ষণ করে।
তিনি আরও বলেন, খবর পেয়ে কোতোয়ালি থানার টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িত আট জনের মধ্যে ছয় জনকে গ্রেপ্তার করে। অপর দুইজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed