বিশ্বনাথে অসামাজিক কর্মকান্ড বন্ধের দাবিতে স্মারকলিপি
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পূর্বপাড়া (বিন্দাটেক) গ্রামের মৃত আহমদ আলী উরফে শাবাল শাহ বাড়িতে ওরুসের নামে অসামাজিক কর্মকান্ড বন্ধের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (২৩সেপ্টেম্বর) এই স্মারকলিপিটি প্রদান করা হয়। এতে এলাকার প্রায় ৩ শতাধিক লোক স্বাক্ষর করেছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, নওধার পূর্বপাড়া (বিন্দাটেক) গ্রামের মৃত আহমদ আলী উরফে শাবাল শাহ বাড়িতে তার পুত্র ও স্বজনেরা দীর্ঘদিন ধরে প্রতি বৃহস্পতিবার ওরুসের নামে অসামাজিক কর্মকান্ড চালিয়ে আসছেন। শাবাল শাহর মৃত্যুর পর তার পুত্র আশিক নুর ও একই গ্রামের সুহেল আহমদ গংদের নেতৃত্বে একটি বাহিনী তৈরী করে ঐ বাড়িতে ওরুসের নামে প্রতি বৃহস্পতিবার রাতে দুর-দুরান্ত থেকে কম বয়সী ছেলে মেয়ে ও নেশাগ্রস্থ লোকজন জড়ো করে নাচ-গানের আসর বসিয়ে ইয়াবা, মদ, গাঁজা, হেরোইন সহ যাবতীয় মাদক বেচা কেনা এবং সেবন করে আসছেন। এখানে নারীরাও পাষবিকতার শিকার হচ্ছেন। এলাকার কেউ এসব কর্মকান্ডে বাধা দিলে তাকে নানা ভাবে হয়রানী ও হুমকি প্রদান করা হয়। বিশেষ করে এই অসামাজিক কর্মকান্ডে এলাকার স্কুল, কলেজের ছাত্ররা জড়িয়ে নেশাগ্রস্থ হয়ে পড়ছে এবং সমাজ অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। তাই ওরুসের নামে পরিচালিত অসামাজিক কর্মকান্ড র্নিমূল ও হুতাদের আইনের আওতায় নিয়ে আসতে স্মারকলিপিত আবেদন জানানো হয়।
এব্যাপারে অভিযুক্ত আশিক নুর তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় দাবি করে বলেন, আমার পিতা জীবিত অবস্থায় বাড়িতে ওরস চালু করে ছিলেন। এরই ধারাবাহিকতায় আমরাও করে যাচ্ছি। এখানে মাদক সেবন বা অসামাজিক কোন কার্যকলাপ হয় না। পুলিশ আমাদের নিষেধ করায় আমরা ওরুস বন্ধ রেখেছি।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed