সিলেটে ভূমিহীনদের মধ্যে খাস জমি বন্দোবস্তের দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুরমা নদী ভাঙ্গনে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার ৬নং টুকের বাজার ইউনিয়নে ১০৫টি ভূমিহীন পরিবার ভিটেমাটি হারা হয়ে যায়। দীর্ঘদিন যাবত ভিটেহারা হয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে ঝুপড়ী ঘর বানিয়ে পরিবার পরিজন নিয়ে বসবাস করছে। বর্তমানে রাস্তার উন্নয়ন কাজ শুরু করা হবে বলে উক্ত ভূমিহীন পরিবারকে উচ্ছেদ হওয়ার জন্য সরকারিভাবে নোটিশ প্রদান করা হয়। এই অবস্থায় ঐ পরিবারবগুলো ছেলে মেয়ে নিয়ে বেঁচে থাকার জীবন সংগ্রামে অস্তিত্ব বিলীন প্রায়। তাদের আশ্রয়ের কোন অবলম্বন নেই। তাই নদীভাঙ্গনে কবলিত ভূমিহীনদের মধ্যে সরকারী খাস জমি বন্দোবস্তের দাবিতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলার শাখার উদ্যোগে সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর কাজীর বাজার ব্রীজ হতে ভূমিহীন পরিবারের নারী পুরুষ, ছেলে মেয়েরা বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।
জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দীপ কুমার সিংহ। এসময় তিনি উপস্থিত ভূমিহীন নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করেন যে, সরকারি খাস জমি হচ্ছে ভূমিহীনদের প্রাপ্য। এটা পাওয়া তাদের আইনগত অধিকার। সরেজমিন পরিদর্শন করে প্রকৃত ভূমিহীনদের মধ্যে সরকারি খাস জমি বন্দোবস্তের ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলম, দপ্তর সম্পাদক রমজান আলী পটু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলী, সাধারণ সম্পাদক সাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট পূর্বাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক নাজমূল হোসেন, পরিবহণ শ্রমিক নেতা খোকন মিয়া, ভূমিহীন পরিবারের পক্ষে ছিলেন ভূমিহীন সংগঠনের সভাপতি কামাল উদ্দিন, আলী আহমদ, আব্দুস সাত্তার, জামাল আহমদ, মনোয়ারা বেগম, সোহরাব হোসেন, দুদু মিয়া, হিরন মিয়া, আসাব উদ্দিন ও ১০৫টি পরিবারের নারী পুরুষ ও সন্তানরা।
স্মারকলিপি প্রদান করে সমাবেশে নেতৃবৃন্দ আগামী ১৫ অক্টোবর সদর উপজেলার টুকের বাজারে ভূমিহীন পরিবারদের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের কর্মসুচী ঘোষনা করা হয়।
স্মারকলিপির অনুলিপি প্রধানমন্ত্রী, ভূমি মন্ত্রী ও সিলেট বিভাগীয় কমিশনার বরাবরে প্রেরণ করা হয়।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed