বিশ্বনাথে মাজার নিয়ে অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ছাবাল শাহ মাজারের বিরুদ্ধে মিথ্যা অপ্রচার ও মাজার কমিটির সভাপতি সোহেল আহমদের উপর মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
রবিবার বিকেলে বিশ্বনাথের বৈরাগীবাজার মাদ্রাসা পয়েন্টে মুক্তিযোদ্ধা উস্তার আলীর সভাপতিত্বে ও তারেক মিয়া জনির পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি মো. আশিক নূর, সোনা মিয়া, কসকির আলী, আবাস আলী ও আফতাব উদ্দিন।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ঠ মুরব্বি আহমদ শাহ, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা মনসুর আহমদ মাষ্টার, তাজ উদ্দিন, মোহাম্মদ এনামুল হক সরদার, মোক্তার আলী, লাহিন আহমদ, রজব আলী, হানিফ আলী, আব্দুস সোবহান, জাবেদ আল হাসান, সরব আলী, হেকিম আহমদ, ফারুক মিয়া, সুরমান আলী ।
এ সময় বক্তারা বলেন, কিছু কুচক্রিমহল বিভিন্নভাবে ছাবাল শাহ মাজারের বিরুদ্ধে অবাস্তব কিছু কথা বলে আসছে যা মোটেও সত্য নয়। তারা বিভিন্নভাবে মাজারের ভাবমূর্তি নষ্ট করার জন্য পায়তারা করে আসছে যা এলাকাবাসী কখনো মেনে নিবেনা । বক্তারা অবিলম্বে মাজার কমিটির সভাপতি সোহেল আহমদের উপর মামলা প্রত্যাহার ও ছাবাল শাহ মাজারের বিরুদ্ধে মিথ্যা অপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed