Main Menu

ডাকাত আহম্মদ আলী শ্রীমঙ্গলে গ্রেফতার

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়নের মাইজদিহি পাহাড় থেকে আহম্মদ আলী (৩০) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার এসআই আবুল খায়ের সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

আটক ডাকাত আহম্মদ আলী জেলার রাজনগর উপজেলার পুর্ব মুসুরিয়া গ্রামের মৃত ফরমুজ আলীর পুত্র।

পুলিশ জানায়, ডাকাত আহম্মদ আলীর বিরুদ্ধে রাজনগর ও ফেঞ্চুগঞ্জে ৩টি ডাকাতি মামলা ও ১টি অস্ত্র মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

Share





Related News

Comments are Closed