কঠোর নিরাপত্তায় তাজিয়া মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: ১০ মহররম পবিত্র আশুরা মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের দিন। এই দিনে ইরাকের কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহিদ হন রাসুলে খোদার (সা.) দৌহিত্র ইমাম হুসাইন (রা.) ও নবী পরিবারের সদস্যসহ প্রায় একশ জন। সারাবিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র আশুরা।
এ উপলক্ষে শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার পর রাজধানীর হোসেনি দালান থেকে কারবালার মর্মান্তিক শোকের স্মরণে তাজিয়া মিছিল শুরু হয়। এছাড়া ঢাকার আরও কয়েকটি ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের করা হয়। এ মিছিলে মূলত কারবালার ঘটনার শোকাবহ দৃশ্যায়ন করা হয়। মিছিলে বুক চাপড়ে, মাতম করে শোক প্রকাশ করেন শিয়া ধর্মাবলম্বীরা। হোসেনি দালান ইমামবারা থেকে তাজিয়া মিছিলটি শুরু হয়ে বকশীবাজার রোড, নিউমার্কেট হয়ে ধানমন্ডি লেকের ‘কারবালা’ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
তাজিয়া মিছিল সাজানো হয় কারবালার শোকের নানা প্রতিকৃতি দিয়ে। হজরত আলী (রা.), হজরত ফাতেমা (রা.), হজরত ইমাম হাসান ও ইমাম হুসাইন (রা.) এর স্মরণে মিছিলে প্রতীকী মাজার বহন করেন অংশগ্রহণকারীরা।
কারবালার রক্তাক্ত স্মৃতির স্মরণে মিছিলে অংশগ্রহণকারীরা সাধারণত নিজের দেহে ছুরি দিয়ে আঘাত করে রক্ত ঝরিয়ে মাতম করেন। তবে নিরাপত্তার স্বার্থে পুলিশের অনুরোধে এবার ছুরি দিয়ে মাতম করা হয়নি।
এর আগে শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে যোগ দেন অনেকে। মূল তাজিয়া মিছিলে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে কালো কাপড় পড়ে হোসেনি দালানে আসতে থাকেন মানুষ। নিরাপত্তা বিবেচনায় মিছিলে অংশ নিতে ইচ্ছুক প্রত্যেককে পুলিশের তল্লাশি চৌকির মধ্য দিয়ে যেতে দেখা গেছে। রাস্তার পাশের ভবনগুলোর রুফটপ থেকে পুলিশ সদস্যদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা গেছে। প্রস্তুত ছিল পুলিশের জলকামান ও সাজোয়া যান।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed