স্থপতি চৌধুরী মুশতাকের দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির উপদেষ্টা অধ্যাপক স্থপতি চৌধুরী মুশতাক আহমদের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) বাদ আসর হযরত শাহজালাল (রাহ.) মাজার মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দরগাহ গোরস্তানে বাবা শিক্ষাবিদ মুসলিম চৌধুরীর পাশে তাকে দাফন করা হয়।
এর আগে বাদ জুমা নগরীর শেখঘাট সরকারি কলোনি মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
চৌধুরী মুশতাক আহমদ (৬৭) বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গলব্লাডারের পাথর অপারেশনের জন্য গত ১ সেপ্টেম্বর চৌধুরী মুশতাককে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের পর চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর প্রথম দফা হার্ট অ্যাটক হয় তার। ৬ সেপ্টেম্বর দ্বিতীয় দফা হার্ট অ্যাটাক হলে পরদিন চৌধুরী মুশতাককে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে প্রথমে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। পরে অবস্থার উন্নতি হলে তাকে ভেন্টিলেশন থেকে সরিয়ে আনা হয়।
গত সোমবার তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তিনি অচেতন হয়ে পড়েন। মঙ্গলবার তার মস্তিস্কে অপারেশন হয়। তারপর থেকে ক্রমেই তার অবস্থার অবনতি হতে থাকে। অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার বিকেল থেকে তার কৃত্রিম সহায়তা সরিয়ে নেওয়া শুরু হয়।
চৌধুরী মুশতাক আহমদ শিক্ষবিদ মরহুম মুসলিম চৌধুরীর বড় ছেলে এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ ও সিলেটের সিনিয়র সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদের বড় ভাই।
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed