পুকুরে দুই মাদরাসা ছাত্রের মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টায় ফতুল্লার ভুইয়ারবাগ এলাকার পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সেগুলো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহতরা হলো, দেওভোগ ভূইয়ারবাগ এলাকার জজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া হাবিবুর রহমানের ছেলে শাওন রহমান (৯) ও একই এলাকার মো. গাজীর ছেলে নয়ন গাজী (৯)। শাওন দেওভোগ পানির ট্যাংকি মাদরাসার আর নয়ন দেওভোগ মাদরাসার শিশু শ্রেণির ছাত্র।
পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, শাওন ও নয়ন একই বাসার ভাড়াটিয়া। দুইজনই বৃহস্পতিবার দুপুরে ঘুরতে বের হয়ে নিখোঁজ হয়। পরে শুক্রবার সকালে পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, ধারণা করা হচ্ছে ওই দুই শিশু পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed