নবীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে শারমিন আক্তার (২৩) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ রান্না ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে । সে ওই গ্রামের ওমান প্রবাসী শাহজাহান মিয়ার ২য় স্ত্রী। তিনি ১ সন্তানের জননী।
গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার দাউদপুর গ্রামের মৃত আরজু মিয়ার পুত্র ওমান প্রবাসী শাহজাহান মিয়ার ২য় স্ত্রী শারমিন আক্তার পরিবারের সদস্যদের অগোচরে রান্নাঘরের তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা শারমিনের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ শামস উদ্দিন খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রান্না ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।
এদিকে শারমিনের মেয়ে তাহমিদা আক্তারের (৪) কান্নায় এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি ।
এ ব্যাপারে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ শামস উদ্দিন খান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed