বালাগঞ্জে বিল থেকে মৎস্য শিকারীর মৃতদেহ উদ্ধার
বালাগঞ্জ (সিলেট) সংবাদদাতা: বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের চাতল বিল থেকে এক শৌখিন মৎস্য শিকারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম আব্দুস সালাম (৪৮)। তিনি উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের নতুন সুনামপুর গ্রামের মৃত ওয়াছির আলীর পুত্র। বুধবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সালাম বুধবার রাতে চাতল বিলে মাছ শিকার করতে যান। এরপর রাত শেষেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন নানা জায়গায় খোঁজ করেন। অবশেষে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নতুন সুনামপুর গ্রামের পাশে চাতল বিলে নৌকায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয় লোকজন বিষয়টি বালাগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ এসএম জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বৃহস্পতিবার দুপুরে মৃতদেহ উদ্ধারের পর পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেটের জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়াই সন্ধ্যায় দাফন সম্পন্ন হয়েছে।
বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ এসএম জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ব্যাপারে বালাগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ০৬, তারিখ ২০/০৯/২০১৮ইং।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed