রাতে ফেসবুক বন্ধের আহ্বান রওশন এরশাদের
বৈশাখী নিউজ ডেস্ক: রাত ১১টার পর ফেসবুক বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বক্তব্যে রওশন এরশাদ বলেন, স্মার্টফোন আর ইন্টারনেটের মাত্রাতিরিক্ত ব্যবহার করছে আমাদের ছেলেমেয়েরা। এরা রাতে ঘুমায় না। জেগে জেগে ফেসবুক দেখে। ফেসবুকে আসক্ত হয়ে গেছে। এটি একটি সময়সীমার মধ্যে আনা গেলে ভালো হয়। রাত ১১টার পরে ফেসবুক বন্ধ করতে পারলে পড়াশোনায় মন থাকবে।
তিনি বলেন, পৃথিবীর অনেক দেশেই ফেসবুক নেই। চীনে নেই, সৌদি আরবে নেই। তিনি আরো বলেন, শিশুদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া আর কোকেন তুলে দেওয়া একই কথা। ডিজিটাল বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়তে চাইলে ছেলেমেয়দের রক্ষা করতে হবে। উপায় খুঁজতে হবে।
তিনি বলেন, তরুণ সমাজ ভবিষ্যতে যেন দেশের দায়িত্ব নিতে পারে সেভাবে গড়ে তুলতে হবে। আমাদের ১০ কোটি ৯১ লাখ কর্মক্ষম লোকের মধ্যে ৬ কোটি ৮০ লাখ কর্মে নিয়োজিত। বাকিরা বেকার। এই বেকার তরুণদের কর্মে সম্পৃক্ত করতে না পারলে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব নয়।
বর্তমান দশম জাতীয় সংসদকে সফলতা সম্পর্কে রওশন এরশাদ বলেন, ২০ বছর ধরে সংসদে আছি। এবারের মতো সফল আলোচনামুখর পার্লামেন্ট আগে কখনও দেখিনি। আমরা সরকারি ও বিরোধী দল বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। সুষ্ঠুভাবে সংসদ চালাতে সাহায্য সহযোগিতা করেছি। আইন পাসের সময় আমাদের বিরোধী দলের অনেক সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
কোটা সংস্কারের আন্দোলন সম্পর্কে রওশন এরশাদ বলেন, আমরা বসে আলাপ-আলোচনা করে সমাধান বের করতে হবে। আমাদের ছেলেমেয়েরা হয়রানির শিকার হবে, তা চাই না। কোটা সংস্কারে স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটা রাখা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed