বিশ্বনাথে বিষপানে অটোরিকশা চালকের আত্বহত্যা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বিষপানে অটোরিকশা চালক ফারুক আহমদ (২৮) আত্বহত্যা করেছেন। তিনি উপজেলার অলংকারি ইউনিয়নের টেক কামালপুর গ্রামের রহিম আলীর ছেলে। গত বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি বিষপান করেন। এসময় তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। ওইদিন রাত সাড়ে ১১টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে থানা পুলিশ হাসপাতালে ছুটে যায়।
বিষপানে আত্বহত্যার বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান জানান, ফারুক আহমদের পরিবার খুবই হত-দরিদ্র। অভাবের কারণে তিনি বিষপান করে আত্বহত্যা করেছেন। এঘটনায় নিহতের ভাই শরিফ আহমদ বাদী হয়ে বৃহস্পতিবার থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed