Main Menu

শ্রীমঙ্গলে মেছো বাঘ আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি: বন্যপ্রানী সংরক্ষন বীদ সিতেষ রঞ্জনের বন্যপ্রানী সেবাফাউন্ডেশনে যোগ হল আরেকটি মেছো বাঘ।

বৃহস্পতিবার মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের সম্পাসী এলাকা থেকে এই মেছো বাঘ আটক করে নিয়ে আসেন শ্রীমঙ্গলস্থ বন্যাপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব। বাঘটি এখন তার হেফাজতে রয়েছে।

সজল দেব জানান, ওই এলাকার ফজলু মিয়ার বাড়ীর পাশে জঙ্গলে মেছো বাঘটি লুকিয়ে থেকে এলাকার বিভিন্ন মানুষের হাঁস, মোরগ ও ছাগলসহ বিভিন্ন পশুপাখি ভক্ষন করছিল। গ্রামবাসী বিভিন্ন সময় অতিষ্ঠ হয়ে বাঘটি ধরতে না পারায় শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর সহযোগীতায় বাঘটি ধরতে সক্ষম হন।

তিনি আরো জানান, বাঘটি সামান্য আঘাত পেয়েছে। তাই তাদের সেবা ফাউন্ডেশনে সেবাযত্ন করে মেছো বাঘটি লাউয়াছড়া বা অন্য কোথাও ছেড়ে দেওয়া হবে। তিনি আরো জানান, মেছো বাঘটি লম্বায় প্রায় ৩ ফুুটের উপরে এবং ওজনে প্রায় ২০ কেজি।

Share





Related News

Comments are Closed