Main Menu

কানাইঘাটে পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম শোয়াইবুর রহমান (২০)। সে বড়চতুল ইউপির মোবারক আলীর পুত্র এবং জৈন্তা হেলালী উম্মে জহুরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

জানা যায়, নিহত শোয়াইবুর রহমান একজন মৃগী রোগী। সে বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বাড়ীর সকলের অগোচরে পুকুরে গোসল করতে গেলে অসুস্থ হয়ে পানিতে ডুবে যায়। এক পর্যায়ে বাড়ীর লোকজন পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখে পুকুর থেকে লাশ উদ্ধার করে থানায় খবর দেন।

এ ঘটনায় নিহতের বাড়ীতে শোকের ছায়া নেমে আসে। বুধবার বাদ আসর গ্রামের মসজিদে নামাজের জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।

বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed