মাধবপুরে ভারতীয় নাগরিক আটক
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দিলীপ সরকার (২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
বুধবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক দিলীপ ভারতের বিশালগড় জেলার মাস্টার থানার আগরতলা উত্তর যোগন্ননগর এলাকার জগদীশ সরকারের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার বিকালে দিলীপ সরকার অবৈধভাবে ১৯৮৪-ফোর-এস পিলার অতিক্রম করে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালোয়াবাদ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় ৫৫ বিজিবির রাজেন্দ্রপুর বিওপির নায়েক সুবেদার কাওছারের নেতৃত্বে একদল বিজিবি সদস্য তাকে আটক করেছে।
বিজিবির সুবেদার কাওছার আহমেদ বলেন, ‘আটক দিলীপ সরকাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আমি নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছি।’
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, আটক ভারতীয় নাগরিক দিলীপ সরকারকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার তাকে হবিগঞ্জ আদালতে হাজির করা হবে।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed