Main Menu

সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নিন্দা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপি’র সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের বাসভবনে কোন কারন ছাড়াই উদ্দেশ্যমূলক ভাবে হামলা চালায় আইনশৃংখলা বাহিনী। এসময় তারা নেতাকর্মীদের দিকে গুলি বর্ষন করে ও ব্যাপক ভাংচুর চালায়। ঘটনাস্থল থেকে আইনশৃংখলা বাহিনী বিএনপি’র অঙ্গসংগঠন সমূহের নেতা কর্মীদের ধরে নিয়ে যায়।
এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান, যুগ্ম আহব্বায়ক জাকির হোসেন, আব্দুল ওয়াহিদ সুহেল, আব্দুস শহীদ, এডভোকেট খালেদ জুবায়ের।
রোববার (১৬ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক নিন্দা বার্তায় নেতৃবৃন্দ বলেন, সরকার তার ক্ষমতায় টিকে থাকতে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন, গ্রেফতার, হামলা, বাসা ভাংচুর করছে। মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন কারাগারে প্রেরণ করছে। আইনশৃঙ্খলাবাহিনীকে পোষ্য করে গড়ে তুলতে বেআইনী কাজে লাগিয়েছে। অবিলম্বে এসব স্বৈরাচারী কাজ থেকে ফিরে আসার ও সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ না করার আহবান জানান। অন্যথায় এদেশের সাধারণ জনগণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতার মসনদ ভেঙ্গে দিবে।

Share





Related News

Comments are Closed