সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের বাসায় পুলিশের ন্যাক্কার জনক হামলার প্রতিবাদের সিলেট জেলা ও মহানগর ছাত্রদল রোববার রাতে নগরীতে তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জিন্দাবাজার থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের পরিচালনায় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এস, সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি এনমুল হক, মহানগর ছাত্রদলের সহ সভাপতি তানভীর আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজীব, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ প্রমুখ। এছাড়াও মিছিলে জেলা ও মহানগর ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা জেলা বিএনপির সভাপতির বাসায় পুলিশ হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বিনা কারণে হয়রানীর উদ্দেশ্যে প্রশাসন উদ্দেশ্যমূলক ভাবে বিএনপির নেতাকর্মীদের বাসায় পুলিশী তল্লাশীর নামে হয়রানী করা হচ্ছে। বক্তারা এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। বিজ্ঞপ্তি
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed