সিলেটে ছাত্রদল নেতা মুন্নাসহ ৭ জনের নামে মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাসুর রহমান মুন্নাসহ ৭ জনের নামে পুলিশের উপর হামলার অভিযোগ এনে মামলা দায়ের হয়েছে। রোববার রাতে কতোয়ালি থানায় এ মামলা দায়ের হয়। এরআগে সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক চলছে এমন অভিযোগ পেয়ে রোববার বিকেলে পুলিশ আবুল কাহের শামীমের সোবহানীঘাট এলাকার যতরপুরের বাসায় যায়। এসময় মুন্নাসহ কতিপয় ব্যক্তি পুলিশের উপর হামলা চালায়। এসময় তারা পুলিশকে বহনকারী অটোরিশাও ভাংচুর করে। হামলায় তিন পুলিশ সদস্য আহত হন।
ওসি বলেন, ওই বাসা থেকে এখলাসুর রহমান মুন্নাসহ ৭ জনকে আটক করে আনে পুলিশ। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ১২ রাউন্ড গুলি করেছে পুলিশ। এছাড়া সেখান থেকে ৩টি মোটর সাইকেল ও ৩টি পাসপোর্ট জব্দ করা হয়।
ওসি জানান, আটকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে মুন্না ছাড়া বাকীদের নাম জানাতে পারেননি তিনি।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed