পর্দা উঠল ইবি আন্ত:বিভাগ ফুটবলের
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: আইন বিভাগ ও টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মধ্যে অনুষ্ঠিত খেলার মধ্য দিয়ে পর্দা উঠল ইসলামী বিশ^বিদ্যালয় (ইবি) আন্ত:বিভাগ ও আন্ত:হল ফুটবল টুর্নামেন্ট-২০১৮। রবিবার সকাল সাড়ে ১০টায় টায় প্রো-ভিসি ও বর্তমান বিশ^বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ক্যাম্পাস সূত্রে, শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোস্তফিজুর রহমান বাবলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রো-ভিসি ও বর্তমান দায়িত্বপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান উপস্থিত ছিলেন। এসময় বিশ^বিদ্যালয়ের ট্রেজারার ও ক্রিয়া কমিটি আহবায়ক প্রফেসর ড. মো: সেলিম তোহা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. মাহবুবুল আরেফিন, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মো: সোহেল ও ইবি সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল ফারুক উপস্থিত ছিলেন।
শারীরিক শিক্ষা অফিস সূত্রে, আন্ত:বিভাগ ফুটবল খেলায় বিশ^বিদ্যালয়ের ৩৩টি বিভাগের মধ্যে ৩২টি বিভাগ অংশ নিচ্ছে। এছাড়াও ৪টি আবাসিক হল আন্ত:হল খেলায় অংশ নিবে। আন্ত:বিভাগ ফুটবলে ১৬ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৯ দিনে অনুষ্ঠিত হবে ৪৭টি ম্যাচ। প্রথম পর্ব থেকে সকল ম্যাচগুলো নক আউট ভিত্তিক হবে বলে জানা গেছে। খেলা পরিচালনার জন্য যশোর, ঝিনাইদাহ ও খুলনা থেকে ৪ জন দক্ষ রেফারি আনা হয়েছে বলে জানিয়েছেন শারীরিক শিক্ষা বিভাগ।
দিনের প্রথম খেলায় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগকে ৪-১ গোলে পরাজিত করে গত বারের চ্যাম্পিয়ন ও বিশ^বিদ্যালয়ের অন্যতম পরাশক্তি আইন বিভাগ। তবে ২০১৭-১৮ সেশনে চালু হওয়া নতুন বিভাগ ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের খেলায় মুগ্ধ হয়েছেন উপস্থিত দর্শকরা।
উদ্ধোধনী অনুষ্ঠানে ট্রেজারার ও ক্রিড়া কমিটির আহবায়ক প্রফেসর ড. মো: সেলিম তোহা বলেন, ‘খেলাধুলা মাধ্যমে আমরা মাঠে খেলায়ার সুলভ আচরণ শিখতে পারি। খেলা আমাদেরকে সামাজিক, ধর্মীয়, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক আইনসহ সকল প্রকার আইন মেনে চলার শিক্ষা দেয়।
এসময় প্রো-ভিসি ও বর্তমান দায়িত্বপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান বলেন, ‘শুধুমাত্র খেলাধুলার মাধ্যমেই আমরা সুস্থ সবল দেহ ও মনের অধিকারী হতে পারি। দুর্নীতি ও মাদকম্ক্তু সমাজ গড়ার জন্য খেলাধুলার বিকল্প নেই।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed