সিলেটে বেসরকারি শিক্ষক সমিতির মানববন্ধন অনুষ্টিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী বাংলাদেশের অন্যান্য বিভাগের ন্যায় সিলেট বিভাগেও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীকরণের লক্ষে মানববন্ধন পালন করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর রোববার দুপুর ১২টায় নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিভাগীয় কমিশনার কার্যালয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সিলেট বিভাগের সভাপতি মো. ফিরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিকুর রহমান এবং প্রচার সম্পাদক সাদ্দাম হোসেনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সিলেট বিভাগীয় কমিটির সদস্য মো. বুরহান, সিলেট জেলা উপদেষ্টা কমিটির সদস্য মো. মহসিন উদ্দিন, পারভেজ আহমদ রাজু, শিক্ষক সাদিক, আব্দুল তনি, সিদ্দিকুর রহমান, আব্দুল মালেক, শাহজাহান মিয়া, ফাহিমা আক্তার, ফরিদ উদ্দিন, রহিমা বেগম, শামিম আহমদ, মোবাশ্বির আহমদ, চন্দন কুমার পাশী, মদরিছ আলী, সামছুর রহমান, আফতাব উদ্দিন, ময়নুল হোসেন, জাকারিয়া খাতুন, সাজমা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৩ সালের ৯ই জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে ২৬১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীককরণ করা হয়। প্রধানমন্ত্রীর এ ঘোষনার পরও সিলেট বিভাগের ২৫৬টি প্রাথমিক বিদ্যালয় সহ বাংলাদেশের প্রায় ৪১৫৯টি বিদ্যালয় এখন পর্যন্ত জাতীয়করণ হয়নি। তারই দাবীতে চলতি বছর ২১শে জানুয়ারি হতে ৭ই ফেব্রয়ারী পর্যন্ত ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন পালন করার পর ৩ সচিব আশ্বাসে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি অনশন স্থগিত করেন। ১৪ ফেব্রয়ারী প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাল নাগাদ তথ্য প্রেরণের জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী একটি দায়সারা সারসংক্ষেপন প্রেরণ করেন। কিন্তু জেলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যাচাই বাচাই করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত প্রতিবেদন প্রেরণ করার পরও আজ পর্যন্ত এ সকল বিদ্যালয়গুলো জাতীয়করণের মুখ দেখেনি। তাই সিলেট বিভাগের ২৫৬টি বিদ্যালয়সহ সারাদেশের ৪১৫৯টি বেসরকার প্রাথমিক বিদ্যালয় চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই জাতীয়করণের জোর দাবী জানাচ্ছি। বিদ্যালয়গুলোকে জাতীকরণ করে আমাদেরকে মানবেতর জীবন-যাপন থেকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। বক্তারা- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ রোঙ্গিাদের যেখানে স্থান দিয়ে দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছেন, সেখানে যে কটি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলো অতি দ্রুত জাতীয় করণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহŸান জানান।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed