Main Menu

রাজুর খুনীদের গ্রেফতারের দাবীতে ছাত্রদলের বিক্ষোভ

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক ফয়জুল হক রাজুর খুনীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে দক্ষিণ সুরমায় বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার বিকেলে বাবনা পয়েন্ট থেকে বের করা মিছিল মার্কাজ পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এ দাবি জানান। একই সাথে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিও করেন তারা।

Manual1 Ad Code

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য মঞ্জু আহমদের সভাপতিত্বে ও ২৫নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরফ উদ্দিন মুন্না এবং ২৬নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পাবেল আহমদের যৌথ পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি (পদত্যাগী) নজরুল ইসলাম, সহ সভাপতি (পদত্যাগী) মাসরুর রাসেল, জেলার যুগ্ম সম্পাদক (পদত্যাগী) সোহেল ইবনে রাজা, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, এম.সি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বদরুল আজাদ রানা প্রমুখ।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code