Main Menu

কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটের এক ঝাঁক তরুণ সাংবাদিকদের নিয়ে আত্মপ্রকাশ করেছে কানাইঘাট উপজেলা প্রেসক্লাব। শনিবার সকাল সাড়ে ১০টায় কানাইঘাট ডাক বাংলো মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশের পাশাপাশি ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক কার্যনির্বাহী পরিষদের তৃতীয় সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক শুভ প্রতিদিন ও চ্যানেল এস এর কানাইঘাট প্রতিনিধি আলিম উদ্দিন আলিমকে সভাপতি, দৈনিক সিলেটের ডাক ও জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি আলা উদ্দিনকে সহ-সভাপতি, দৈনিক জাতীয় সন্ধ্যাবাণী পত্রিকার প্রতিনিধি মুমিন রশিদকে সাধারণ সম্পাদক, দৈনিক সবুজ সিলেট পত্রিকার প্রতিনিধি আমিনুল ইসলামকে কোষাধ্যক্ষ, দৈনিক জালালাবাদ ও জাতীয় দৈনিক ভোরের পাতা পত্রিকার প্রতিনিধি শাহীন আহমদকে দপ্তর সম্পাদক, দৈনিক যুগভেরী ও আমাদের সময় পত্রিকার প্রতিনিধি সুজন চন্দ অনুপকে ক্রিড়া সম্পাদক, লেখক ও সাহিত্যিক সাংবাদিক মাওলানা আসাদ আহমদকে প্রচার সম্পাদক, দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার প্রতিনিধি জয়নাল আবেদীন আজাদ ও দৈনিক জাতীয় তৃতীয় মাত্রা ও সাপ্তাহিক আমাদের সময় চিত্রের প্রতিনিধি মুফিজুর রহমান নাহিদকে কার্যকরী পরিষদের সদস্য মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তে তালাবা বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ জুনায়েদ শামসী, কানাইঘাট পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল হারিছ, কানাইঘাট পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, আল্লামা মুশাহিদ ফাউন্ডেশনের সদস্য মাওঃ বুরহান উদ্দিন, ফটো সাংবাদিক শুভ চন্দ অভি সহ বিপুল সংখ্যক শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed