বিএনপি-জামায়াতের হাতে মানুষ নিরাপদ নয়: নৌমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘কার সঙ্গে ঐক্য করব? জঙ্গি-সন্ত্রাসীদের সঙ্গে ঐক্য করে দেশের কোনো কল্যাণ হবে না। যারা মানুষ হত্যা করে তাদের সঙ্গে কোনো ঐক্য হতে পারে না। কারণ বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসীদের হাতে দেশের মানুষ কখনো নিরাপদ নয়।’
শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নলজুড়ি ডাক বাংলোতে নদী রক্ষা কমিশন ও জেলা প্রশাসনের আয়োজনে সিলেট জেলাধীন জাফলং ও তামাবিল এলাকার নদ-নদী দখল, পানি ও পরিবেশ দূষণ প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে নৌমন্ত্রী সিলেট পৌঁছে পিয়াইন নদীর দূষণ পরিস্থিতি পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, বাস্তবতা হচ্ছে সরকার দলীয় নেতারাই নদী দখল ও দূষণ করছে। আর তাদের সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন। সিলেট অঞ্চলে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের বিষয়ে প্রধানমন্ত্রীও উদ্বিগ্ন উল্লেখ করে মন্ত্রী বলেন, বিষয়টি সরেজমিনে পরির্দশন করতে প্রধানমন্ত্রীর নির্দেশেই আমি সিলেটে এসেছি। এসময় নদী ও পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জাফলংকে তার আগের রূপে ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দেন নৌমন্ত্রী।
নৌমন্ত্রী শাহজাহান খান আরো বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ফু দিয়ে উড়িয়ে দেয়ার কথা চিন্তা করা একেবারেই অবান্তর। মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না।’
শেখ হাসিনার নেতৃত্বে এদেশ শিক্ষা ব্যবস্থায়, খাদ্য, বস্ত্রসহ স্বয়ংসম্পূর্ণভাবে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন- শেখ হাসিনার সরকার ইতিমধ্যে দেশে ২১ মেট্রিক টন খাদ্য উৎপাদন করছে। আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশকে দারিদ্রতার দিক দিয়ে মুছে ফেলা হবে। এ সরকার যদি পুনরায় ক্ষমতায় থাকে তাহলে এদেশ জঙ্গি মুক্ত হবে।
মন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি এবং জামায়াত মিলে এ দেশটাকে ধ্বংস করার চেষ্টা করছে। তারা কথায় কথায় হরতাল ডাকেন, মানুষ মারেন, গাড়ি পোড়ান। তারা ক্ষমতায় থাকাকালে দেশের পতাকা জ্বালিয়েছে, শহীদ মিনার ভেঙ্গেছে।
মন্ত্রী শাহজাহান নৌকা প্রতিকে ভোট চেয়ে বলেন, শেখ হাসিনা সব সময় শ্রমজীবি মানুষের পক্ষে লড়ছেন। জাতির পিতা বঙ্গবন্ধুও শ্রমজীবির পক্ষে কথা বলে গেছেন। নৌকায় আছে স্বাধীনতা, নৌকায় আছে নিরাপদ। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।
সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত, সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, সিলেটের পরিবেশের উপপরিচালক আলতাফ হোসেন, সিলেটের কৃষি অধিদপ্তরের পরিচালক আবুল হোসেন, সিলেটের মৎস্য কর্মকর্তা সুলতান আহমেদ, পরিবেশ আইনবিদ বেলা’র সিলেটের সমন্বয়কারী শাহ শাহেদা খাতুন, গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল, ওসি আব্দুর জলিল, স্থানীয় চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু প্রমুখ।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed