ওসমানীনগরের মাদ্রাসা ছাত্র শ্রীমঙ্গলে উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসামনীনগর থেকে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র নাহিদ আহমদকে (১৪) শ্রীমঙ্গল থেকে উদ্ধার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে উদ্ধার করে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব ৯ এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান এ খবর জানান।
তিনি বলেন, লেখাপড়া করতে অনিহা প্রকাশ করে নাহিদ বাড়ি ছেড়ে পালিয়ে যায় বলে স্বীকার করেছে। সে শ্রীমঙ্গল থানাধীন পুরাতন বাজারস্থ আলী ফুডস্ ফুসকার দোকানে চাকুরী গ্রহণ করে।
নাহিদ আহমদ ওসমানীনগরের গজিয়া গ্রামের সাজু মিয়ার ছেলে। সে নবীগঞ্জের আউশকান্দি ইউপির পরকুল হাফিজিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণীর চাত্র।
গত ৩১ আগস্ট মাদ্রাসায় গিয়ে আর বাড়ি ফিরেনি নাহিদ। এ ঘটনায় ওসমানীনগর থানায় একটি নিখোঁজ জিডি করেন (জিডি নং-৫১৮, তারিখ- ০৮ সেপ্টেম্বর ২০১৮) নাহিদের বাবা।
নাহিদের বাবা ছেলেকে উদ্ধারের জন্য র্যাবে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে র্যাব।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed