Main Menu

বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হচ্ছে: শ্রিংলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, সুসময় ও দু:সময়ে সব সময় ভারত বাংলাদেশের পাশে আছে, পাশে থাকবে। ভারত ও বাংলাদেশ দ্রæত উন্নয়নের দেশ হিসাবে নিজেদের মধ্যে স্থান করে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরো মর্যাদায় পৌছেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নে অভ’তপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বিশেষ করে চরমপন্থি ধারনাকে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখান করেছে। এটি একটি দেশের জন্য বিরাট সফলতা। এতে প্রতিবেশী দেশ হিসাবে ভারত খুবই গর্বিত।

শুক্রবার সকালে সিলেট নগরীতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে ভারতীয় হাই কমিশনের অর্থায়নে অভয়চরন ভয়েস ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি দুই দেশের সর্ম্পকে সোনালি অধ্যায় আখ্যায়িত করে করেছেন জানিয়ে হর্ষবর্ধন বলেন, ভারত ও বাংলাদেশ অনেক উন্নয়নমূলক কাজ করেছে। কুলাউড়া-শাহবাজপুর রেললাইন সংষ্কার কাজ শুরু হয়েছে। এটি চালু হলে দুই দেশের ব্যবসা বানিজ্য আরো বাড়বে। এ বছরের শুরুতে সিলেটে সহকারী ভারতীয় হাই কমিশনের অফিস খোলা হয়েছে। শিগগির হাই কমিশনের কর্মকর্তারা সিলেটে যোগদান করবেন। এটি চালু হলে সিলেটের মানুষের ভিসা পেতে আর অসুবিধা হবেনা।

তিনি বলেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য কর্ম আমাদের দুই দেশের সম্পর্ককে আরো সুদৃঢ় করেছে। এতে বাংলা সাহিত্য কর্মও আরো সমৃদ্ধ হচ্ছে। ভাল প্রতিবেশী দেশ হিসাবে দুই দেশ মর্যাদার আসনে ঠাই করে নিয়েছে। বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলা হিসাবে গড়ে উঠুক এই প্রত্যাশা করি।

ইসকন বাংলাদেশের সভাপতি সাবেক ডিআইজি এসআর বারৈ সভাপতিত্বে দেবামৃত নিতাই দাস ও ডা. সত্য সুন্দরী দেবী দাসীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শাবির ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, মৎস্য ও প্রানিসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব অরুন কুমার মালাকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, ইসকন বাংলাদেশের সাধারন সম্পাদক চারু চন্দ্র দাস ব্রম্মচারী, ভারতের ইসকন মায়াপুর ইন্সটিটিউটের অধ্যাপক আনন্দ বর্ধন দাস ব্রম্মচারী, ইসকন বাংলাদেশের প্রথম সন্যাসী ভক্তিপ্রিয়ম গদাধর স্বামী মহারাজ, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, নগর আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, শাবির প্রক্টর হিমাদ্রী শেখর রায়, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিষ্ট কমিশন সিলেট’র সভাপতি ফয়সল আহমদ বাবলু প্রমূখ।

Share





Related News

Comments are Closed