মুক্তিযোদ্ধা ম আ মোক্তাদিরের মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাবেক নেতা মুক্তিযোদ্ধা মরহুম ম আ মোক্তাদির এর ২১তম মৃত্যু বার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে ম আ মোক্তাদির স্মৃতি পরিষদ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে জুম্মার নামাজের পর কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল, কদমতলীতে পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত। সন্ধ্যা ৭টায় জিন্দাবাদারস্থ নজরুল একাডেমিত আলোচনা সভা।
নব্বইয়ের দশকে সিলেটের স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের ছাত্রনেতা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এবং ১৪দলীয় জোটের কেন্দ্রীয় নেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ১৪ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী হামিদুল কিবরিয়া চৌধুরী (আজহার চৌধুরী) উক্ত অনুষ্ঠানে বাসদ এবং এর অঙ্গসংগঠন সমূহের সাবেক ও বর্তমান সদস্য এবং সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন এবং মরহুম মোক্তাদিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed