Main Menu

মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মাইক্রোবাসের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার চাড়িয়া বুড়িপুকুর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি অটোরিক্সা চালক নুরুল হুদা (৩০) ও ১০ বছর বয়সি শিশু আবু তৈয়ব।

পুলিশা জানায়, হাটহাজারী অভিমুখী একটি সিএনজি অটোরিকশার সাথে বিপরীতমুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই দুজন গুরুতর আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed