রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শওকত আলী ঘুঘু (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে কোতোয়ালি থানার রাধাকৃষ্ণপুরে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
নিহত শওকত আলী রংপুর কোতোয়ালি থানার দেওডোবা ডাঙ্গীরপাড় এলাকার বাসিন্দা।
র্যাবের দাবি, শওকত আলী জেলার শীর্ষ ডাকাত ও মাদক ব্যবসায়ী। তার নামে থানায় ১৩টি মামলা রয়েছে।
রংপুর র্যাব-১৩ মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মর্তুজা জানান, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে রাতে র্যাব কোতোয়ালি থানার ১২ নং ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর রহমত পাড়ায় অভিযান চালায়।
এ সময় মাদক কারবারিদের আত্মসমর্পণের আহ্বান জানায় র্যাব। কিন্তু, অজ্ঞাতনামা ৩/৪ জন র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে ১০-১২ মিনিট গুলি বিনিময় হয়।
এক পর্যায়ে মাদক কারবারিরা পিছু হটলে সেখানে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি ছাড়াও ৬ কেজি গাঁজা ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে শওকত আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় র্যাবের এক সদস্য আহত হন। তাকে চিকিৎসা দেয়া হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা আরো জানান, শওকত আলীর নামে রংপুর জেলার বিভিন্ন থানায় ডাকাতি, খুন, ছিনতাই ও মাদকসহ প্রায় ১৩টির বেশি মামলা রয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed