Main Menu

ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্টিত

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৫৪টি কেন্দ্রে ঘণ্টাব্যাপী এই পরীক্ষা হয়।
বাইরের কেন্দ্রগুলো হলো বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ।

গ ইউনিটে ১২৫০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২৬ হাজার ৯৬০ জন। প্রতি আসনের জন্য লড়ছে ২১ জন ভর্তিচ্ছু।

পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান কেন্দ্র পরিদর্শনে ব্যবসায় শিক্ষা অনুষদে যান।

পরীক্ষা শেষে ঢাবি প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বনী বলেন, ‘আমরা নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছি। কোনো ধরনের জালিয়াতির অভিযোগ পাওয়া যায়নি।’

তিনি আরো বলেন, ‘পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। ভ্রাম্যমাণ আদালত পরীক্ষার সময় দায়িত্ব পালন করেছে।’

Share





Related News

Comments are Closed