রূপগঞ্জে ৩ যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের উপশহর থেকে তিন যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পুলিশ পূর্বাচল উপশহরের তিনশ ফিট সড়কের ১১ নম্বর ব্রিজের কাছ থেকে মরদেহগুলো উদ্ধার করে।
নিহতদের পরিচয় বা তাদের হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তাদের অন্য কোথাও হত্যা করে দুর্বৃত্তরা মরদেহ এখানে ফেলে গেছে। নিহতদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলেও পুলিশ জানিয়েছে। তবে স্থানীয় কেউ বা পুলিশ তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, কারা, কীভাবে এবং কী কারণে তাদের হত্যা করেছে সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।
Related News
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন এক বার্তা দিয়েছেRead More
ঢাকা-চট্রগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গত কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বৃষ্টিপাত ও পাহাড়িRead More



Comments are Closed