Main Menu

খালেদার চিকিৎসায় ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় ৫ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

তিনি বলেন, কারা-কর্তৃপক্ষের কাছ থেকে চিঠি পাওয়ার পর বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) এই মেডিকেল বোর্ড গঠন করা হয়।

Manual7 Ad Code

মেডিকেল বোর্ডে কারা রয়েছেন সে বিষয়ে কিছুই জানাননি বিএসএমএমইউ পরিচালক।

তবে বিশ্ববিদ্যালয়ের একটি বিশ্বস্থ সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত এই মেডিকেল বোর্ডের প্রধান করা হয়েছে ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক আব্দুল জলিলকে। কমিটির অন্য সদস্যরা হলেন, অর্থোপেডিক্স সার্জারি বিভাগের অধ্যাপক আবু জাফর চৌধুরী বিরু, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হারিসুল হক, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক তারেক রেজা ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ।

এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম জানান, খালেদা জিয়ার চিকিৎসার জন্য ৫ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর বোর্ডের সদস্যরা খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা করতে কারাগারে যেতে পারেন।

গত ৯ সেপ্টেম্বর খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual7 Ad Code

ওইদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে। সে জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে, খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী দ্রুত তাকে যেন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য দ্রুত মেডিকেল বোর্ড গঠন করা হবে।

Manual7 Ad Code

এদিকে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক আদালতে (বিশেষ জজ আদালত-৫) খালেদা জিয়ার চাহিদা মোতাবেক হাসপাতালে চিকিৎসা দেয়ার আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। সুস্থ না হওয়া পর্যন্ত বিচারের কাজ মুলতবি রাখতেও আদালতে আবেদন জানান তিনি।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।
এরপর থেকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন তিনি। এরপর গত ৫ সেপ্টেম্বর থেকে এই কারাগারেই আদালত বসিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ শুরু হয়েছে।
এরই মধ্যে একবার তার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের দিয়ে বিশেষায়িত বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিক পরীক্ষা করতে গত ৭ এপ্রিল খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code