হবিগঞ্জে ইয়াবাসহ চার মাদক বিক্রেতা আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জ সদরের শংকরের মুখ এলাকা হতে চার মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ২১ হাজার ১৭ টাকাও উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-০৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান।
তিনি জানান, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হচ্ছে- শুভন কুমার রায় (২৮), মোঃ কাসুম আলী (৩০), মোঃ সুমন মিয়া (২৮) ও বাবুল রায় বাবু (৩৮)। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদেরকে হবিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Related News
হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যেRead More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে মধ্যরাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগতRead More



Comments are Closed