Main Menu

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেওয়া বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার মোহনগঞ্জ থানার খান্নাগ্রাম এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার (৩৫) ও তার ছেলে সেলিম হোসেন (১৫)।

স্থানীয় লোকজন জানান, কেওয়া বকুলতলা এলাকার আবুল হাসানের বাসায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন আনোয়ার। সেই বাসায়ই তিনি তার পাঁচ/ছয়টি অটোরিকশায় চার্জ দিতেন। সকালে তার ছেলে অটোরিকশার কাছে যায়। এ সময় অসাবধানতাবশত সে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। একপর্যায়ে সেলিমের মা সেলিনা তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। আশেপাশের লোকজন তাৎক্ষণিক তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আবু রায়হান বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মা-ছেলের মৃত্যু হয়েছে।

Share





Related News

Comments are Closed