সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।
আজ বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে এই ভূমিকম্প হয়। বেশ কয়েক সেকেন্ড এটি স্থায়ী ছিল।
সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা ও আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।
ভূমিকম্পে নগরীর বহুতল ভবনের অনেকেই আতঙ্কে রাস্তায় নেমে আসেন। তবে এখনো কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
ঢাকা অফিসের বরাত দিয়ে সিলেট আবহাওয়া অফিস জানায়, ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্য। যে জায়গাটি সিলেট থেকে ২৪০ কিলোমিটার দূরে অবস্থিত।
Related News
দেশে ভূমিকম্প অনুভূত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রাRead More
দেশে ফের ভূমিকম্প অনুভূত
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। Manual8 AdRead More



Comments are Closed