গাজীপুরে মিলন হত্যায় ৭ জনের মৃত্যুদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক : গাজীপুরে মিলন ভূইয়া নামের একজনকে হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া, মামলায় দুইজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে গাজীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় সাতজন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজীব হোসেন ওরফে রাজু, মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ রাজীব হোসেন, মোহাম্মদ ফারুক হোসেন. মোহাম্মদ শফিকুল ইসলাম ওরফে পারভেজ, মোহাম্মদ আলী হোসেন ওরফে হোসেন আলী, মোহাম্মদ আলী ওরফে ছোট আলী। এদের মধ্যে কয়েকজন পলাতক রয়েছেন।
পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. মাসুম ওরফে মামা মাসুম। খালাসপ্রাপ্তরা হলেন- মো. এনামুল হক ও শামসুল হক।
উল্লেখ্য, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ভাওয়াল জাতীয় উদ্যানের গেটের ২০০ গজের উত্তর-পশ্চিমে রাজেন্দ্রপুর এলাকায় মিলন ভূইয়াকে হত্যা করা হয়। তিনি সেন্টারিংয়ের মালামাল ভাড়া দেওয়ার ব্যবসা করতেন।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।Read More
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More



Comments are Closed