Main Menu

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আজ

বৈশাখী নিউজ ডেস্ক: আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘আত্মহত্যা প্রতিরোধে একযোগে কাজ।’

এ উপলক্ষে ‘ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ) ও দ্য গ্রেট বাংলাদেশ রান (টিজিবিআর) যৌথভাবে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলা প্রাঙ্গণ থেকে ‘জীবন বাঁচাতে দৌড়’ শীর্ষক একটি সচেতনতামূলক দৌড়ের (রান) আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।

এ ছাড়া বিটিএফ এ উপলক্ষে আগামী ১৪ সেপ্টেম্বর ধানমণ্ডির গ্যালারি চিত্রকে বরেণ্য শিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প ও চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। আর্টক্যাম্প দিনব্যাপী ও চিত্র প্রদর্শনী চলবে পরবর্তী তিন দিন। বিটিএফ সভাপতি জয়শ্রী জামান ও সাধারণ সম্পাদক ফারশিদ ভূইয়া এসব কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed