সিলেট মহানগর মহিলা দলের আলোচনা সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নগরীর নয়াসড়কস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশ চরম ক্রান্তিলগ্ন অতিক্রম করছে। সরকার আবারো ২০১৪ সালের মতো ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে। এজন্য বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে সরকার। অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় দেশের আপামর জনসাধারণ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করে আনবে।
সিলেট মহানগর মহিলা দলের সভানেত্রী জাহানারা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহানগর মহিলা দলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সহ সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী। সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মহিলাদল নেত্রী ফাতেমা জামান রোজী, বিলকিছ জাহান, কবি সুফিয়া জমির ডেউজি, তানিয়া রহমান, আবিদা সুলতানা, রিনা বেগম, রেহেনা ফারুক শিরিন, শিখা হাওলাদার, সায়েমা বেগম, রেহানা বেগম, ফরিদা আক্তার, শরমীন আক্তার, সামিরা বেগম, মুন্নী বেগম, লিপি বেগম, রোকশানা বেগম, নওরীন আক্তার, মাজেদা খাতুন প্রমুখ।-বিজ্ঞপ্তি
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed